পরিচয় পত্র পেল ৩৭৮ জন জেলে
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৬টি ইউনিয়নের ৩৭৮ জন জেলেকে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে মির্জাপুর উপজেলা প্রশাসন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতৃ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন এমপি, জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের পরিচালক মো. আরিফুর রহমান তরফদার, টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার পাল, মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আহসান হাবিবসহ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ উপজেলার পৌরসভা, ভাওড়া, লতিফপুর, ভাদগ্রাম, গোড়াই ও বহুরিয়া ইউনিয়নের ৩৭৮ জন জেলের হাতে পরিচয়পত্র তুলে দেন।
এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ২ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৩ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৪ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৫ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর