গাজীপুরে রোটারি ক্লাবের গাছের চারা বিতরণ
গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল বাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোসলেম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন গাজীপুর ক্লাব লিমিটেডের সম্পাদক রোটারিয়ান কাজী আলিম উদ্দিন বুদ্দিন।
বক্তব্য রাখেন, সাবেক ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান মীর আনিসুজ্জামান পিডিজি, রোটারি জেলা সচিব রোটারিয়ান নূর হুদা, রোটারিয়ান লুৎফর রহমান, মনির হোসেন, শাহেদ সিদ্দিক, রেজাউল কবির স্বপন, মো. ইমতিয়াজ, জাহিদুল ইসলাম রোমেল, আলী হোসেন প্রমুখ।
বৃক্ষ বিতরণ কর্মসূচিতে রোটারি ক্লাব অব গাজীপুরসহ ১৬টি ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া কামারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও নেইল কাটার বিতরণ করা হয়।
মো. আমিনুল ইসলাম/এমজেড/এমআরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৩০ বছর পর বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন ছেলে
- ২ চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন
- ৩ বিএনপির জয়ে বাজিতে মহিষ জিতে ঢাকঢোল পিটিয়ে ফেরত দিলেন সমর্থক
- ৪ লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- ৫ ফেনীতে জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে দিলেন বিএনপি কর্মীরা