মানিকগঞ্জে ট্রাক উল্টে ২ কাঁচামাল ব্যবসায়ী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বানিয়াজুরি বাসস্ট্যান্ড এলাকায় কাঁচামাল বোঝাই ট্রাক উল্টে দুজন মারা গেছেন। আহত হয়েছেন আরো দুজন। নিহত ও আহতরা কাঁচামাল ব্যবসায়ী বলে জানা গেছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাগো নিউজকে জানান, খুলনার ডুমুরিয়া এলাকা থেকে ঢাকার যাত্রাবাড়ির উদ্দ্যেশে ছেড়ে আসা কাঁচামাল বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে উল্টে যায়। এসময় ট্রাকটির উপরে থাকা চার কাঁচামাল ব্যবসায়ী নিচে চাপা পড়েন। তাদের মধ্যে আলাল (৩০) ও তোয়েবুর (৩২) নামে দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত দুইজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে