শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না অনিকের
মাগুরায় সড়ক দুর্ঘটনায় অনিক শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে মাগুরা-নড়াইল সড়কের মালিকগ্রাম বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, ৭-৮ মাস আগে সদর উপজেলার শিবরাপুর গ্রামের জিবলু শেখের ছেলে অনিক শেখের সঙ্গে ঘোড়ানাছ গ্রামের শামীম হোসেনের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। ৪-৫ দিন আগে অনিক শেখ তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় অনিক শেখ নিহত হন। এ ঘটনায় অনিক শেখের স্ত্রী সুমাইয়া গুরুতর আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় এক পথচারী আহত হয়েছেন। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পারভেজ জানান, দুপুরে মাগুরা-নড়াইল সড়কের মালিকগ্রাম বটতলা এলাকায় একটি মালবোঝাই পিকআপ ভ্যান মাগুরাগামী একটি তেলবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ ভ্যানটি রাস্তায় থাকা ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অনিক শেখ নিহত হন এবং অপর আরোহী গুরুতর আহত হন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
আরাফাত হোসেন/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ২ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৩ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৪ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি
- ৫ ঘুসের টাকাসহ সোনাগাজীর পিআইও দুদকের হাতে আটক