ট্রাকচাপায় ঝরল স্কুলছাত্রীর প্রাণ
ফাইল ছবি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সুমি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শাহানা নামে আরও একজন।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের ছাইতানতলার শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমি আক্তার ওই উনিয়নের রামভদ্র জানের পাড় গ্রামের আব্দুল গণির মেয়ে। আহত শাহানা একই গ্রামের শাহ আলমের মেয়ে। তারা দুজনই স্থানীয় মনমোহনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মাহফুজুর রহমান ও স্থানীয়রা জানান, সকালে ওই দুই ছাত্রী বাইসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে ছাইতানতলা শাখামারা ব্রিজ এলাকায় একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইকেল চালক সুমি আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। আহত শাহানাকে স্থানীয় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জাহিদ খন্দকার/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে