নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
নারায়ণগঞ্জ শহরে ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবককে (৩০) হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে শহরের আমলাপাড়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাকে হত্যা করেছে বলে ধারণা পুলিশের।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরনে ছিল সাদা-কালো রঙের টি-শার্ট ও ট্রাউজার। তার শরীরে ধারালো ছুরির আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে গার্মেন্ট কিংবা পরিবহন শ্রমিক হবে। দুর্বৃত্তরা রাতে ছুরিকাঘাতে হত্যা করে এখানে মরদেহ ফেলে পালিয়ে যায়। ময়নাতদন্তের বিস্তারিত জানা যাবে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান পুলিশের পরিদর্শক মিজানুর রহমান।
মো. শাহাদাত হোসেন/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাদক নিরাময় কেন্দ্র থেকে পিস্তল-গুলিসহ পরিচালক-কর্মচারী আটক
- ২ ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে চার গ্রামের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৩ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ৪ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার
- ৫ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার