নড়াইলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১
নড়াইলের নড়াগাতি থানার রামপুর-নয়নপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি শার্টারগান ও এক রাউন্ড গুলিসহ সবুজ (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাকে আটক করে। আটক সবুজ সিবানন্দপুর গ্রামের সায়েদ হোসেনের ছেলে।
নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জাগো নিউজকে জানান, রামপুর-নয়নপুর সড়কে একটি ব্রিজের পাশ থেকে সবুজকে আটক করা হয়। এসময় ১০-১২ জন পালিয়ে যান। তারা সবাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। সবুজের নামে নড়াগাতি থানায় চুরিসহ ৫ থেকে ৬টি মামলা রয়েছে।
হাফিজুল নিলু/এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব