ডোবা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর সড়কের পাশের ডোবা থেকে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম নার্গিস আক্তার (১৪)। তিনি কাশিমপুরের লতিফপুর এলাকার আব্বাস উদ্দিনের মেয়ে এবং স্থানীয় কফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, সকালে কাশিমপুর-পানিশাইল সড়কের পাশে ডোবায় ওই ছাত্রীর মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের শরীর ফুলে ওঠেছে। অন্তত দুইদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আমিনুল ইসলাম/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৩০ বছর পর বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন ছেলে
- ২ চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন
- ৩ বিএনপির জয়ে বাজিতে মহিষ জিতে ঢাকঢোল পিটিয়ে ফেরত দিলেন সমর্থক
- ৪ লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- ৫ ফেনীতে জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে দিলেন বিএনপি কর্মীরা