পঞ্চগড়ে গোপন বৈঠকের সময় জামায়াতের ৪ নেতা-কর্মী গ্রেফতার
প্রতীকী ছবি
পঞ্চগড়ে গোপন বৈঠকের সময় জামায়াতের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি সিডি ও ইসলামী বই জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড় পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জগদল দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. জয়নাল আবেদীন (৪৩), পঞ্চগড় বাজার ইউনিট জামায়াতের আমির মো. নাজিম উদ্দিন (৪৮), সেক্রেটারি মো. আতিক (৩০) এবং অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক ও জামায়াত কর্মী মো. শহিদুল ইসলাম (৬২)।
জানা গেছে, বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের ধাক্কামারা এলাকার ডিস্টিলারিজ খালপাড়ায় ওয়ার্ড জামায়াতের সভাপতি শহীদুল্লাহ পাটোয়ারী বাদলের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়।
পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, ওই বাড়িতে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠকের খবরের অভিযান চালায় পুলিশ। বৈঠকে ১০-১২ জন জামায়াত নেতাকর্মী ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার মামলা হবে।
সফিকুল আলম/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পৈতৃক বাড়িতে দাদা-দাদির কবর জিয়ারত করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- ২ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ৩ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৪ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৫ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই