প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল ইউপি সদস্যের
খাগড়াছড়িতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কালি বন্ধু ত্রিপুরা নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত কালি বন্ধু ত্রিপুরার পরিবারের আরও ৭ জন আহত হয়েছেন।
দীর্ঘ প্রায় দুই বছর পর নিজ বাড়িতে ফেরার পথে শুক্রবার বেলা ১১টার দিকে দূর্গম থলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালি বন্ধু ত্রিপুরা খাগড়াছড়ি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও থলিপাড়ায় বাবা-ছেলে হত্যা মামলার আসামি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দুই বছর পর স্ব-পরিবারে চাঁদের গাড়ি ও মোটরসাইকেলযোগে গ্রামে ফেরার পথে নিহার বিন্দু ত্রিপুরার নেতৃত্বে ৩০/৪০ জন সন্ত্রাসী তাদের উপর ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান ইউপি মেম্বার কালি বন্ধু ত্রিপুরা।
এ ঘটনায় কালি বন্ধু ত্রিপুরার স্ত্রী রেমা প্রতি ত্রিপুরা (৫৭), ছেলে প্রদীপ ত্রিপুরা (২৪), যত্ন বিকাশ ত্রিপুরা (৩০), আত্মীয় অরুনা ত্রিপুরা (৩৫), রূপবালা ত্রিপুরা (৩৫), বিদ্যা রতন ত্রিপুরা (৩৫) ও উৎপল ত্রিপুরা (০৮) আহত হয়।
খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন এ হত্যাকাণ্ডকে পূর্ব শক্রতার জের দাবি করে জানান, হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে ২০১৭ সালের ১১ মে সন্ধ্যায় থলিপাড়ায় প্রতিপক্ষের হামলায় চিরঞ্জিত ত্রিপুরা (৫৫) ও তার ছেলে কর্ণ ত্রিপুরা (৩০) নিহত হন। সে হত্যাকাণ্ডে কালিবন্ধু ত্রিপুরা কারাভোগের পর পরিবার পরিবার নিয়ে খাগড়াছড়ি জেলা শহরে অবস্থান করছিলেন।
মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফেসবুক পোস্ট নিয়ে দ্বন্দ্ব, যুবদল নেতার মারধরে সবজি বিক্রেতার মৃত্যু
- ২ যশোরে বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহার শেষকৃত্য সম্পন্ন
- ৩ ইরা হত্যার মূল আসামিকে ছিনিয়ে নিতে সড়কে ক্ষুব্ধ জনতার অবস্থান
- ৪ বরিশালে গাড়ির ধাক্কায় ফায়ার সার্ভিসের সদস্য নিহত
- ৫ দোল পূর্ণিমা উপলক্ষে বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ