ভোট দিয়ে এমপি বললেন ভোটার উপস্থিতি কম
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে নরসিংদী সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম।
এদিকে সকাল সোয়া ১০টার দিকে পৌর শহরের বৌয়াকুড় নিজ কেন্দ্রে সহধর্মিণী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট দিয়েছেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সদর আসনের এমপি লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু (বীরপ্রতীক)।
ভোট দিয়ে তিনি বলেন, অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা নেই। তবে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে।
দুটি প্রথম শ্রেণির পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে মোট ৪ লাখ ৫৭ হাজার ১৫৯ ভোটারের সমন্বয়ে নরসিংদী সদর উপজেলা গঠিত। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সঞ্জিত সাহা/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা