কালীগঞ্জে ৯৮৩ বোতল ফেনসিডিলসহ আটক ১
উদ্ধারকৃত ৯৮৩ বোতল ফেনসিডিলসহ আটক বাবুল।
গাজীপুরের কালীগঞ্জ-উলুখোলা বাইপাস সড়কের রাথুরা এলাকা থেকে বাবুল হোসেন (২৬) নামের এক লেগুনা চালককে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার বিকেল ৩ টায় ৯৮৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উলুখোলা বাইপাস সড়কের রাথুরা এলাকায় একটি লেগুনা (ঢাকা মোট্রো চ-৬৩৫১) হঠাৎ নষ্ট হয়ে যায়। এ সময় ওই লেগুনা চালককে দেখে স্থানীয়দের সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তারা কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলামকে বিষয়টি জানান।
তিনি ব্যাপারটি মুঠোফোনে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমানকে জানান। পরে তার নেতৃত্বে ওই পুলিশ ফাঁড়ির ইনচার্জকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে লেগুনা চালকের জবানবন্দি অনুযায়ী লেগুনার বিভিন্ন স্থান কেটে মোট ৯৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
সেগুনা চালক বাবুল জানায়, চাঁপাইনবাবগঞ্জের আমনুর এলাকা থেকে ফেনসিডিলগুলো ক্রয় করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় নিয়ে যাচ্ছিল। বাবুল চাঁদপুরের মতলব উপজেলার টুসপুর গ্রামের কবির হোসেনরের ছেলে। তিনি নরসিংদী সদরের সাতিলপাড়া এলাকায় ভাড়া থাকনে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, তার নামে মাদকবিরোধী আইনে উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
আব্দুর রহমান আরমান/এসএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ৩০ বছর পর বাবার হারানো আসন পুনরুদ্ধার করলেন ছেলে
- ২ চট্টগ্রামে নারী ভোটারদের বাড়িতে হামলার অভিযোগ, আহত ২ বোন
- ৩ বিএনপির জয়ে বাজিতে মহিষ জিতে ঢাকঢোল পিটিয়ে ফেরত দিলেন সমর্থক
- ৪ লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
- ৫ ফেনীতে জামায়াত কর্মীকে পিটিয়ে দাড়ি উপড়ে দিলেন বিএনপি কর্মীরা