যেভাবে আটক হলেন ভুয়া দুই সেনা সদস্য
সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে গাইবান্ধায় ঘুষের টাকা নিতে এসে শাকিল খন্দকার (৩৫) ও হেমায়েত হোসেন (৪১) নামের দুই ভুয়া সেনা সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গাইবান্ধা সদরের তুলশিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক শাকিল খন্দকার কুষ্টিয়ার খোকশা উপজেলার জার্নিপুর গ্রামের হেলাল খন্দকারের ছেলে ও হেমায়েত হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার তালাই সরদার চর গ্রামের মৃত মতিউর রহমনের ছেলে।
গাইবান্ধার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তারা দুজন সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে স্থানীয় যুবকদের কাছ থেকে ফাঁকা চেক নিয়ে ৬ লাখ টাকা নিতে আসে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জাহিদ/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে