তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, লিটন গ্রেফতার
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ১৪ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।
১১ এপ্রিল উপজেলার প্রভাকরদী এলাকায় এ ঘটনা ঘটে। রোববার রাতে আড়াইহাজার থানায় মামলা করে স্কুলছাত্রীর পরিবার। সোমবার অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, স্কুলছাত্রীকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাকে ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে। একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফায়জুর রহমান বলেন, ১১ এপ্রিল আড়াইহাজার উপজেলার প্রভাকরদী গ্রামের তোতার মিয়ার ছেলে লিটন ১৪ বছরের ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখান থেকে তুলে নিয়ে বাড়ির পাশের একটি গরুর খামারে ছাত্রীকে ধর্ষণ করে লিটন। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লিটন পালিয়ে যায়। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
এসআই ফায়জুর রহমান আরও বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাকে ধামাচাপা দিতে উঠে পড়ে লাগে। একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় তারা। এ অবস্থায় থানায় মামলা করে স্কুলছাত্রীর পরিবার। মামলার পর অভিযান চালিয়ে ধর্ষক লিটনকে গ্রেফতার করে পুলিশ।
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা