গলায় বিস্কুট আটকে শিশুর করুণ মৃত্যু
গলায় বিস্কুট আটকে মিতা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মিতা মেহেরপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সমিরন মন্ডল মিলনের মেয়ে। তাদের বাড়ি গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে মিলন মন্ডল কলেজে ও স্ত্রী তাপসী মন্ডল সংসারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় একমাত্র মেয়ে মিতা বাড়িতে রাখা বিস্কুট খাওয়া শুরু করে। একপর্যালে গলায় বিস্কুট আটকে গেলে তাপসী মন্ডল টের পান। অবস্থা বেগতিক দেখে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সজীব উদ্দীন স্বাধীন বলেন, হাসপাতালে যখন তাকে আনা হয় তখন সে মৃত ছিল।
আসিফ ইকবাল/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা