বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে বাসের ধাক্কায় সরওয়ার হোসেন (৫০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরওয়ার হোসেনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায়।
শৈলকুপা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাস আলী জানান, সকালে ওই ব্যবসায়ী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পাবনা থেকে কুয়াকাটাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬