চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেহাইচর মহল্লায় বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মৃত ছেলে মিজানুর রহমান (১৪) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুর দেওয়ানপাড়া মহল্লার আনারুল ইসলামের ছেলে। সে নামো শংকরবাটি হেফজুল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোর্ত্তুজা জাগো নিউজকে জানান, মিজান সকাল সাতটার দিকে রেহাইচর মহলার একটি কাঁঠাল গাছে পাতা কাটতে উঠে। ওই সময় সে পাশে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে