মির্জাপুরে ট্রাক উল্টে ৬ গরুর মৃত্যু
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয়টি গরুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাওয়ার কুমারজানী নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, কয়েকজন ব্যবসায়ী সিরাজগঞ্জের কামারখালী থেকে ২৯টি গরু একটি ট্রাক ভর্তি করে চট্রগ্রাম যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের মির্জাপুর উপজেলার কুমারজানী নামক স্থানে পৌঁছালে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাক থাকা বাকি গরু সাঁতরিয়ে উঠে আসে।
মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম এরশাদ/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ২ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৩ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৪ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৫ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর