৭৭ লাখ আত্মসাৎ, সোস্যাল ইসলামী ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
ফেনীতে ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সোস্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার সাবেক ক্যাশ ইনচার্জ ও পরবর্তীতে জিবি ইনচার্জ হাসান মোহাম্মদ রাশেদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার বিকেলে ফেনী শহরের মিজান রোড থেকে তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে দুদক। চলতি বছরের ২৪ মার্চ শহরের মিজান রোডের সোস্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার দুই গ্রহক লিখিতভাবে তাদের অ্যাকাউন্ট থেকে ৭৭ লাখ ৫ হাজার টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে শাখা ম্যানেজার রেহানা আক্তার দুদকে হাসান মোহাম্মদ রাশেদকে আসামি করে মামলা করেন।
ব্যাংক কর্মকর্তা হাসান মোহাম্মদ রাশেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দুদকের একটি টিম বিকেলে রাশেদকেকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ফেনী সদর উপজেলার কাজিরবাগ এলাকার প্রবাসী শাহ আলামের অ্যাকাউন্ট থেকে ১৭ লাখ ও তার স্ত্রী রেজিয়া সুলতানার অ্যাকাউন্ট থেকে ২৭ লাখ টাকা আত্মসাৎ হয়েছে মর্মে লিখিত অভিযোগ করেন। পরে তাদের অভিযোগের প্রেক্ষিতে প্রধান কার্যালয় থেকে একটি টিম এসে সামগ্রিক বিষয়টি তদন্ত করে যান। দফায় দফায় তারা দুই গ্রাহক ও হাসান মোহাম্মদ রাশেদকে জিজ্ঞাসাবাদ করেন।
একই দিন ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হোসেন আহমেদ রাসেল তার বাবার অ্যাকাউন্ট থেকে ৩৩ লাখ ৫ হাজার টাকা আত্মসাৎ হয়েছে বলে মৌখিক অভিযোগ করেন হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে।
হাসান মোহাম্মদ রাশেদ ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সোস্যাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ক্যাশ ইনচার্জের দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে ২০১৮ সালের অক্টোবর বদলি হওয়ার আগ পর্যন্ত তিনি এ শাখার জিবি ইনচার্জ ও ঋণ বিভাগের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একই ব্যাংকের চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট শাখায় কর্মরত আছেন।
রাশেদুল হাসান/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে