জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুরের ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যায় উপজেলার বেলগাছা মিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, মিয়াপাড়া গ্রামের সিরাজ বেপারীর ছেলে আব্দুর রহিম (৬০) নিজের ঘরে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আটকে যায়। পাশের বাড়ির রাসেল মিয়ার স্ত্রী লিমা বেগম (২০) আব্দুর রহিমকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই তারা মারা যান।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুতায়িত হয়ে দুইজন মারা যাওয়ার খবর শুনেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
আসমাউল আসিফ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা