ট্রেনে কাটা পড়লো মা, বেঁচে গেল সন্তান
ফেনীতে ট্রেনে কাটা পড়ে ফেয়ারা বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম সড়কের ফেনী রেলস্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী স্টেশনের রেল পুলিশের এসআই হারুন অর রশিদ ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে তার কোলে থাকা শিশু সন্তানটি বেঁচে যায়। ফেয়ারা বেগম শহরের টেকনিকেল কলেজ এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাশেদুল হাসান/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে