পিকআপ চাপায় সড়কেই প্রাণ গেল শ্রমিকের
ছবি-প্রতীকী
মানিকগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় সোহেল রানা (১৯) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর মেঘশিমুল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল রানা ওই গ্রামের আমেজ উদ্দিনের ছেলে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, সকাল ৮টার দিকে কাজে যাওয়ার জন্য জাগীর মেঘশিমুল এলাকার অদূরে আকিজ টোব্যাকোর গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন সোহেল। এ সময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান সোহেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬