শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহের মহেশপুরে শিশু ধর্ষণ মামলায় তারিকুল ইসলাম (২৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত তারিকুল ইসলাম মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৩০ জুলাই দুপুরে মহেশপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে তারিকুল ইসলাম প্রতিবেশী নার্সারি পড়ুয়া এক কন্যা শিশুকে বাড়ির পাশে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় পরদিন ওই শিশুর বাবা বাদী হয়ে তারিকুল ইসলামকে আসামি করে মহেশপুর থানায় মামলা করেন। ওই বছরের ২২ নভেম্বর পুলিশ আদালতে মামলার চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক আজ এই রায় দেন।
আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬