নৌকাডুবিতে নিহত শামীম ছাত্রলীগের সাবেক সভাপতির ছোট ভাই
ভূ-মধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহতদের মধ্যে মৌলভীবাজারের শামীম আহমদ নামে একজন রয়েছেন।
তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের মৃত হাফিজ আবদুল খালিকের ছেলে এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ছোট ভাই।

শামীমের মামা ইউপি সদস্য সাহেদ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ৭ ভাই, ৩ বোন। এর মধ্যে দুই ভাই ফ্রান্স, এক ভাই সৌদি আরব ও এক ভাই আরব আমিরাতে থাকেন। এক ভাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। শামিম সবার ছোট।
নিহত শামীমের বড় ভাই শাহরিয়ার আলম জানান, ইতালিতে যাওয়ার জন্য তিন মাস আগে বাড়ি থেকে বের হয়েছিলেন শামীম আহমদ। পরে লিবিয়া হয়ে সাগরপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে প্রাণ হারান তিনি। ছয় ভাই ও এক বোনের মধ্যে শামীম ছিলেন সবার ছোট।
রিপন/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বেগুনের পোকাসহ বেগুনি তৈরি, চুয়াডাঙ্গায় ভোজন বিলাস রেস্তোরাঁকে জরিমানা
- ২ ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি: পানিসম্পদ মন্ত্রী
- ৩ সিলেটে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধের ঘোষণা পাম্প মালিকদের
- ৪ মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার জেরে বিএনপি নেতার ঘরে আগুন
- ৫ অনুমতি ছাড়া পুকুরের মাটি কাটায় লাখ টাকা জরিমানা