মির্জাপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’ স্লোগান নিয়ে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় মির্জাপুর প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
কর্মসূচি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরের কৃষি কার্যালয়ের সামনে ডিজিটাল মেলার ৫০টি স্টল স্থাপিত হয়েছে। এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মেলার স্টলে অংশ নিয়েছেন।
মেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, শামীমা আক্তার শিফা, প্রেসক্লাব সভাপতি নিরঞ্জন পাল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদ জানান, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনদিন এ মেলা চলবে।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ২ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৩ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৪ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
- ৫ নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি