মা বকা দেয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি
মানিকগঞ্জের হরিরামপুরে মা বকাঝকা করায় অভিমান করে রিয়া আক্তার নামে ৫ম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, বাড়ির পাশের এক নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল মেয়েটি। ফিরতে রাত হওয়ায় মা তাকে বকাঝকা করে এবং লাঠি দিয়ে আঘাতও করে।
এতে অভিমান করে মেয়েটি নিজ ঘরের আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বি.এম খোরশেদ/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬