ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
প্রতীকী ছবি
গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় শফি আলম বাবু (২৪ ) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক শফি আলম গোবিন্ধগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ঘোরামারা গ্রামের ফজল আলমের ছেলে।
গোবিন্ধগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভ্যানচালক শফি আলম বাবু তার ভ্যানে চাল বোঝাই করে গোবিন্দগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদা ফার্ম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন এবং ভ্যানটি ভেঙে চুরমার হয়ে যায়।
জাহিদ খন্দকার/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই