চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাট এলাকা থেকে শনিবার রাতে অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব। আটককৃত যুবক হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের উজির আহমেদের ছেলে শামিম রেজা (২৬)।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প সূত্র প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বাজার এলাকা থেকে শনিবার রাত পৌনে ৯টার দিকে শামিমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব।
এমজেড/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে