ফেনীতে আড়াই কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকা থেকে ২ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার দুপরে উপজেলার দক্ষিণ যশপুর এলাকা থেকে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশপুর বিওপির টহল দলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট টার্গেট ৫৯ হাজার ৮৪০ পিস এবং এক লাখ ২০ হাজার পিস সেনেগ্রা জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত ট্যাবলেটগুলোর মূল্য আনুমানিক ২ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার টাকা।
৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বলেন, জব্দকৃত ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ফেনী কাস্টমসে জমা করা হয়েছে।
রাশেদুল হাসান/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব