নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৩ কিলোমিটার যানজট
ঈদযাত্রা শুরুর প্রথম দিনে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত ঢাকামুখী লেনে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। তবে সড়কটিতে অতিরিক্ত গাড়ির চাপ লক্ষ্য করা গেলেও অন্য কোথাও যানজটের খবর পাওয়া যায়নি।
শুক্রবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর থেকে বাইপাইল পর্যন্ত ঢাকামুখী ৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে ঢাকা-আরিচা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

পরিবহন শ্রমিক ও যাত্রীরা জানান, সকাল থেকেই শ্রীপুর এলাকায় যানজটের কারণে প্রায় ১ ঘণ্টা তীব্র গরমে ভোগান্তি পোহাচ্ছেন তারা। মূলত বাইপাইল ত্রিমোড় এলাকায় দীর্ঘ সিগন্যালের কারণেই এই যানজট সৃষ্টি হচ্ছে বলেও জানান তারা।
এ বিষয়ে কথা বলতে বাইপাইল এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. জাহাঙ্গীরকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি তিনি।
আল-মামুন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী