বিএসএফ ২ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে এনামুল হক (২৫) ও হাসান আলী (১৮) নামে দুই বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
ডাবরী সীমান্তের ৩৬৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশের সময় রোববার রাত ৯টার দিকে ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায় বলে এলাকাবাসীর বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
এনামুল ওই উপজেলার কাঁঠালডাঙ্গী গ্রামের নুর ইসলামের ছেলে ও হাসান একই গ্রামের ইসমাইল আলীর ছেলে। ঠাকুরগাঁও-৩০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তৌহিদ-বিন-ইসহাক বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যতই শক্তিশালী হোক খাল দখলদারকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী
- ২ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ৯ বছরের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ৩ মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- ৪ অভিযানের আগেই সরিয়ে ফেলা হলো সাঙ্গু নদী থেকে লুট করা পাথর
- ৫ এমপির নামে ভিজিএফ কাণ্ড: গ্রেফতার সেই ইউপি চেয়ারম্যানের জামিন