দর্শনা চেকপোস্টে স্বর্ণের ৪টি শিকলসহ আটক ২
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট থেকে ৪টি স্বর্ণের শিকলসহ সৈয়দ রুমান (৩০) ও মেসরিন (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।
আটক সৈয়দ রুমান বরিশাল জেলার বানিরীপাড়া উপজেলার দড়িকর গ্রামের নুরুল হকের ছেলে এবং মেসরিন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জিদপুর গ্রামের হাজী শরাফত শরীফের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল চেকপোস্টে অভিযান চালিয়ে সৈয়দ রুমান ও মেসরিনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১ কেজি ২২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের স্বর্ণের ৪টি শিকল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক ইমাম হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং উদ্ধার করা স্বর্ণের শিকল চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।
সালাউদ্দিন কাজল/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা