৬৩ বছরের বৃদ্ধের ধর্ষণের শিকার বাকপ্রতিবন্ধী
ঢাকার ধামরাই উপজেলায় ৬৩ বছরের এক বৃদ্ধের হাতে ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী এক কিশোরী। এ ঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
পাশাপাশি প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) সেন্টারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের পৌর এলাকার বাগনগর মহল্লায় এ ঘটনা ঘটে। ধর্ষক ঠান্ডু মিয়া উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত বুলু বেপারীর ছেলে। ধামরাই পৌর এলাকার বাগনগর মহল্লার আনোয়ার মিয়ার বাসার ভাড়া থাকতো ঠান্ডু মিয়া।
এ ঘটনায় ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর ভাই ধামরাই থানায় মামলা করেছেন। পরে ধর্ষক ঠান্ডু মিয়াকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ কামরুল বলেন, প্রতিবন্ধী কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করেছিল পাশের বাসার ভাড়াটিয়া ঠান্ডু মিয়া। বোবা হওয়ায় বিষয়টি কাউকে জানাতে পারেনি কিশোরী। কিন্তু কিশোরীর ভাই বিষয়টি বুঝতে পেরে বোনের দিকে লক্ষ্য রাখার চেষ্টা করতেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে বাইরে গেলে ঠান্ডু মিয়া কৌশলে বাসায় ঢুকে কিশোরীকে ধর্ষণ করে। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে যায়। তারা ঠান্ডু মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পরবর্তীতে কিশোরীর ভাই ধামরাই থানায় মামলা করলে ঠান্ডু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। রিমান্ড চেয়ে ধর্ষক ঠান্ডু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শেখ কামরুল।
এএম/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত
- ২ পাগলা মসজিদে সাংবাদিক পেটানো সেই কৃষকদল নেতা বহিষ্কার
- ৩ লুটপাট আগে যা হয়েছে, ভবিষ্যতে আর হবে না: পরিবেশমন্ত্রী
- ৪ বাংলাদেশের সব জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ: চিফ হুইপ
- ৫ এসিল্যান্ডের ধাওয়ায় ট্রাক্টর উল্টে ধানক্ষেতে, অল্পের জন্য প্রাণ রক্ষা