চাঁপাইনবাবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মঙ্গলবার রাতে দুই ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক ভাই নিহত ও অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত রোজবুল হক (২৫) জেলার শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর গ্রামের মোফাজ্জুল হকের ছেলে ও আহত তার ভাই এশারুল (৩০)।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম ও স্থানীয়রা জানায়, রোজবুল ও তার ভাই ইউসুফ শিবগঞ্জের তর্ত্তিপুর হাট থেকে গরু বিক্রি করে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফিরছিল। তারা কানছিড়া ডাক্তারপাড়া গ্রামে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের দুই ভাইকে একটি আম বাগানে নিয়ে গিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে।
এ সময় তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাদের দুই ভাইকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে রোজবুল মারা যায়। আহত ইউসুফ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন।
এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে