শিশু রাসেল নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২
টাঙ্গাইলের মির্জাপুরে শিশু রাসেলকে নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। বুধবার সকালে গোড়াই এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের হাটুভাঙ্গা রোড এলাকার মৃত ছামাদ মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া (২৫) ও গোড়াই রাগের টেকী এলাকার করিম মিয়ার ছেলে আমিনুর মিয়া (২৮)। এর আগে রাসেলের বাবা ওই দুইজনসহ ৪/৫জনকে আসামি করে মির্জাপুর থানায় অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, মঙ্গলবার গোড়াই এলাকার হান্নান মিয়া ও আব্দুল কাদেরের পুকুরে আমিনুর ও উজ্জ্বলসহ কয়েকজন চুরি করে বড়শি দিয়ে মাছ ধরছিলো। শিশু রাসেল পুকুরের পাশ দিয়ে মাদরাসায় যাওয়ার পথে পুকুরে মাছ ধরতে দেখে বাধা দেয়। এ অপরাধে তারা শিশু রাসেলকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে পিটিয়ে আহত করে। পরে শিশুর শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে খুঁচিয়ে মৃত ভেবে জঙ্গলে ফেলে পালিয়ে যায়। পরে রাসেলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, শিশু রাসেলের বাবার অভিযোগের ভিত্তিতে দুই নির্যাতনকারীকে গ্রেফতার করা হয়েছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ২ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৩ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৪ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
- ৫ নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি