শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে ট্রান্সফরমারে আগুন লেগে বোসিং ইনসুলিটার ফেঁটে ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর ফলে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। এ নিয়ে শাহজিবাজারের সবকটি ইউনিটই বন্ধ হয়ে পড়েছে।
শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দূর্য্যতি প্রসাদ সেন এ তথ্য নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বুধবার সন্ধ্যার আগে চালু থাকা ৮ ও ৯ নম্বর ইউনিটের ট্রান্সফরমারে বোসিং ইনসুলিটার ফেঁটে আগুন লেগে যায়। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ৮ ও ৯ নম্বর ইউনিট দুটি পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। ফলে এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে না।
তিনি আরো জানান, শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে ৭টি ইউনিট আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওভার হোলিং এর মাধ্যমে ৮ ও ৯ নং দুটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। তবে কবে নাগাদ বন্ধ হয়ে পড়া ২টি ইউনিট চালু হবে এ ব্যাপারে ব্যবস্থাপক নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ