শ্রীপুরে আহত পুলিশ সদস্যের মৃত্যু
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য শ্যামল চন্দ্র দেব (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শ্যামল চন্দ্র দেব হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলশিপুর গ্রামের মৃত কুমুদ বন্ধু দেবের ছেলে। তিনি মাওনা হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, গত ১১ জুন কর্মরত অবস্থায় মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন শ্যামল চন্দ্র দেব। পরে বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিহাব খান/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ২ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৩ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৪ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর
- ৫ ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার চলবে পরিচ্ছন্ন কার্যক্রম