জয়পুরহাটে ধর্ষণের শিকার বাক-প্রতিবন্ধী
প্রতীকী ছবি
জয়পুরহাটের সদর উপজেলায় এক বাক-প্রতিবন্ধী স্কুলছাত্রী (১৩) ধর্ষণের শিকার হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পারিবাবিক সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় স্কুল-ছাত্রীর বাবা-মা বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে গেলে ওই সময় স্কুলছাত্রীটি প্রকৃতির ডাকে টিউবওয়েলে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে বখাটে হারুন তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। শুক্রবার রাতেই স্কুলছাত্রীর মা নাসিমা খাতুন বাদি হয়ে সদর থানায় নারী ও শিশুি নির্যাতন আইনে মামলা করেছেন।
জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, ধর্ষক হারুনকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ বেজে উঠলো ৭ মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা