দুই মাস পর ধরা পড়লো শিশু ধর্ষণের আসামি
প্রতীকী ছবি
সাভারের আশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি লাল চাঁনকে (২৫) প্রায় দুই মাস পর গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে লাল চাঁন পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় আশুলিয়ার কলতাসূতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লাল চাঁন টাঙ্গাইল জেলার মধুপুর থানার ধরাতি তান্তাহার গ্রামের আবু বক্করের ছেলে। সে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় পরিবার নিয়ে থাকত।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান নয়ন জানান, গত ২০ মে দুপুরে আশুলিয়ার জিরানী পুকুরপাড় এলাকায় বড় বোনের বাড়িতে আসে শিশুটি। পরে বোনের শ্বশুর বাড়ির আত্মীয় লাল চাঁন তাকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পরদিন শিশুটির পরিবার আশুলিয়া থানায় লাল চাঁনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করে। কিন্তু আসামি পলাতক থাকায় এতদিন তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
তিনি বলেন, গোপন সূত্রে পুলিশ জানতে পারে লাল চাঁন আশুলিয়ার কলতাসূতি এলাকার একটি বাড়িতে আত্মগোপনে আছে। সেই সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আল-মামুন/এমএমজেড/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নওগাঁয় পরিত্যক্ত আ’লীগ কার্যালয়ে হঠাৎ ভেসে উঠলো ৭ই মার্চের ভাষণ
- ২ টাঙ্গাইলে নদীর পাড় থেকে নারীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
- ৩ অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী
- ৪ হঠাৎ হাসপাতালে গিয়ে ১৬ ডাক্তারের মধ্যে ৮ জনকে পেলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৫ সুনামগঞ্জে মেছোবাঘ ধরে শিকল বন্দি করলো স্থানীয়রা