কুমিল্লায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
কুমিল্লা শিক্ষাবোর্ডে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭.৭৪ শতাংশ। গত বছর এ পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ। এ বছর এই শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ৯৪৪ জন।
২০১৯ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যাদের মধ্যে ৭৩ হাজার ৩৫৮ জন পাস করেছে।
এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৮৮.৬৪ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৭২.৩৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩.৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বুধবার দুপুর ১টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।
কামাল উদ্দিন/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী