কাশিয়ানীতে গাইড বই পড়ানোয় শিক্ষক বরখাস্ত
গোপালগঞ্জের কাশিয়ানীতে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্যবইয়ের পরিবর্তে গাইড বই পড়ানোর অভিযোগে এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রাজপাট বহুমুখি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।
সাময়িক বরখাস্ত ওই শিক্ষকের নাম নাজনিন হক লিলি। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি মো. মুনিরুজ্জামান জাগো নিউজকে জানান, বিদ্যালয় পরিদর্শন করতে গিয়ে
দেখতে পান ওই শিক্ষিকা অষ্টম শ্রেণির ক্লাসে বাংলা পাঠ্যবই না পড়িয়ে গাইড বই পড়াচ্ছেন। এ অপরাধে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা