মির্জাপুর ক্যাডেট কলেজের সবাই জিপিএ-৫
বরাবরের মতো চলতি বছরও এইচএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ। এ বছর কলেজের ৪৬ জন ছাত্র বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল। এদের সকলেই জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ এই কলেজের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো- মাহিন, মোহাইমিন, সাহাদত, শুভ, নাদিম, সামান, রিফাত, হক, শাওন, ইফতেখার, আসিফ, মেহেদি, সাফায়েত, পারভেজ, তানভির, সাকিব, আলিফ, আবাব, আফিফ, তাহমিদ, রেহমান, রাকিব, রাহাদ, ফয়সাল, ইজমুম, আহসান, সাজিদ, ফারহান, নাদভি, আহনাফ, নাঈম, হাসান, নিলয়, ফাহিম, সাব্বির, ইসলাম, মামুন, তাহসিন, জোনায়েদ, আবরার, মেহেদি হাসান, নাজমুল হাসান, নাহিয়ান, শাকিল, হাবিব ও শাহরিয়ার।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ বিমান রায় চৌধুরী বলেন, ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই ভাল ফলাফল করা সম্ভব হয়েছে।
এস এম এরশাদ/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী