রংপুরে পরিবহন ধর্মঘট অব্যাহত
রংপুরের সঙ্গে তিন জেলার সব রুটে যান চলাচল বন্ধে অনির্দিষ্টকালের জন্য ডাক দেওয়া ধর্মঘট মঙ্গলবার দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাটের সব রুটে সোমবার এ ধর্মঘটের ঘোষণা দেয়।
শহরের মাহিগঞ্জ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহিন জানান, দ্বিতীয় দিনের মতো আজও (মঙ্গলবার) পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে।
রংপুর জেলা মোটর মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জের ধরে শহরের মাহিগঞ্জ সাতমাথায় শ্রমিক ইউনিয়নের শাখা অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এ ধর্মঘটের ঘোষণা দেয় রংপুর জেলা শ্রমিক ইউনিয়ন।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ২ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৩ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৪ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক
- ৫ ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ