পিকআপের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী নিহত
বরিশাল নগরীর রেডিও সেন্টারের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) যাত্রী নিহত ও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চাঁদকাঠী এলাকার মো. নূর ইসলামের ছেলে। আহতরা হলেন- নগরীর কালিজিরা এলাকার খলিলুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (২৫), তার ছেলে খালেদ (৯) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার নুরজাহান বেগম (৩৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিজিরা এলাকা থেকে যাত্রী নিয়ে থ্রি-হুইলারটি (মাহিন্দ্রা) রূপাতলী বাস টার্মিনালের দিকে আসছিল। অন্যদিকে পিকআপ ভ্যানটি বরিশাল থেকে ঝালকাঠির দিকে যাচ্ছিল। পথিমধ্যে দুর্ঘটনাকবলিতস্থান রেডিও সেন্টার সংলগ্ন এলাকা অতিক্রমকালে বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি বিপরীত দিকের যাত্রীবাহী থ্রি-হুইলারটিকে (মাহিন্দ্রা) ধাক্কা দেয়।
থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ৪ জন আহত হন। কোতয়ালী মডেল থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক থ্রি-হুইলারের (মাহিন্দ্রা) যাত্রী মো. ফরিদকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
সাইফ আমীন/এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ২ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৩ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৪ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
- ৫ কেন্দ্র দখলের শঙ্কা-এজেন্টদের হুমকির অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর