পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল দেয়া হবে
পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ঝুঁকিপূর্ণ নদীর বাঁধে গাইড ওয়াল দেয়া হবে। নদীগুলো রক্ষা করার জন্য প্রকল্প তৈরি করা হয়েছে। দ্রুত তা বাস্তবায়নের জন্য কাজ চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শনিবার সকালে হবিগঞ্জের নতুন ও পুরাতন খোয়াই নদী প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, পুরাতন খোয়াই নদীর প্রকল্প অনেক বড়। শহর রক্ষা করার জন্য নতুন খোয়াই নদীতেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দেয়া হবে। সবগুলো একই প্রকল্পে নেয়া হয়েছে। এ এলাকাবাসীকে ভালো রাখার জন্য যত দ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
এরপর দুপুরে প্রতিমন্ত্রী নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে