কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
ফাইল ছবি
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ওয়াহিদুজ্জামান নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়াহিদুজ্জামান কুমিল্লা সেনানিবাসে কর্পোরাল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে। তবে বিষয়টি কেউ নিশ্চিত করেননি।
হাইওয়ে পুলিশ জানায়, কর্পোরাল ওয়াহিদুজ্জামান শনিবার মোটরসাইকেলযোগে কুমিল্লা অভিমুখে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগাজি রাহাত পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও কুমিল্লা সেনানিবাস থেকে সেনা কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
ময়নামতি হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করে আইনি প্রক্রিয়া শেষে রাতেই সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে।
মো. কামাল উদ্দিন/এমবিআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গা ছাত্রশিবিরের সভাপতি সাগর, সেক্রেটারি মাসুম
- ২ দুই সপ্তাহ আগে ধর্ষণ, পরে বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে হত্যা
- ৩ সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি, নগদ অর্থ ও ভুয়া রসিদসহ আটক ১১
- ৪ আলোচিত বীর মুক্তিযোদ্ধা নান্টু মারা গেছেন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
- ৫ বরিশালে দিনভর আইনজীবীদের আদালত বর্জন, ভোগান্তি