স্কুলের ছাদ ধসে ৪ শিক্ষার্থী আহত
হবিগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে চার শিক্ষার্থী আহত হয়েছে। রোববার বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় ৮৩ নম্বর টাউন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।
আহত পঞ্চম শ্রেণির ছাত্রী জামি আক্তার ও লাবিবা আক্তারকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জামি আক্তার জানায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ শ্রেণিকক্ষের ছাদের একাংশ ধসে পড়ে।
প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম জানান, ২০১৮ সালের মার্চ মাসে স্কুলের সংস্কার করা হয়। কিন্তু ঠিকাদার নিম্নমানের কাজ করার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে আহত চার শিক্ষার্থীর শারীরিক অবস্থা গুরুতর নয়।
ঘটনার খবর পেয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকার আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে