সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও পিকআপের সংঘর্ষে বাবু শেখ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।রোববার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু শেখ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাজী পাড়ার বাসিন্দা।
কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ভাটিয়াপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে রাজবাড়ীর গোয়ালন্দগামী তরকারি বোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের যাত্রী ব্যবসায়ী বাবু শেখ ঘটনাস্থলে মারা যায়। এ সময় ওই পিকআপের আরো দুই যাত্রী সাগর সরদার ও সাইফুদ্দিন মন্ডল মারাত্মক আহত হন।
পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এস এম হুমায়ুন কবীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা