মাদারীপুরে ৩৩৮০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাদারীপুরের কালকিনিতে ৩ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ মোসা. নিপা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোরে উপজেলার জুরগাও এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৮ এর একটি টিম।
গ্রেফতার নিপা বেগম পৌর এলাকার জুরগাও গ্রামের এচাহাক হাওলাদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি টিম কালকিনি পৌর এলাকার জুরগাও গ্রামে অভিযান চালায়। ঘণ্টাব্যাপী অভিযানে শীর্ষ নারী ইয়াবা ব্যবসায়ী নীপাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়।
র্যাব জানায়, নীপা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কালকিনি উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, নিপা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে আটক করার জন্য আমরাও কয়েকবার অভিযান চালিয়েছি। কিন্তু বেশিরভাগ সময় তিনি আত্মগোপনে থাকেন। র্যাব আজ ভোরে তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এ কে এম নাসিরুল হক/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে