স্কুলছাত্রীকে ছুরি মেরে পালালো যুবক
হবিগঞ্জে রুপালী আক্তার নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক যুবক। ওই ছাত্রীকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুপালী আক্তার শহরের অনন্তপুর এলাকার আব্দুল গফুরের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুপালী জেকে অ্যান্ড এইচকে হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সকালে সে স্কুলে যাওয়ার সময় শায়েস্তানগর এলাকায় এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা ওই ছাত্রীর কাছ থেকে হামলাকারীর নাম জানার চেষ্টা করছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে